বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলায় সফররত তিন উপদেষ্টা অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:২৮ AM

ভোলা-বরিশাল সেতুর কাজ নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা ভোলায় সফররত তিন উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।


সেতু, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ওই সময় মতবিনিময়সভায় অংশ নিতে ভোলায় অবস্থান করছিলেন।


সভা শেষে উপদেষ্টারা ভবন থেকে বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে দিতে তাদের ঘিরে ধরেন। এক পর্যায়ে দুই যুবক উপদেষ্টা ফাওজুল কবির খানের গাড়ির সামনে শুয়ে পড়ে যান, অন্যরা পদত্যাগের দাবিতে স্লোগান অব্যাহত রাখেন। প্রায় ২০ মিনিট তারা অবরুদ্ধ থাকেন। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উপদেষ্টারা সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।


এর আগে মতবিনিময়সভায় স্থানীয়রা ভোলা-বরিশাল সেতু নির্মাণের অগ্রগতি ও নির্দিষ্ট সময়সীমা জানতে চাইলে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, পূর্বের নকশা অনুযায়ী সেতুটি নির্মাণ সম্ভব নয়। নতুন নকশা তৈরির কাজ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শেষ হলে এরপর নির্মাণকাজ শুরু হবে। তবে তিনি সুনির্দিষ্ট তারিখ জানাননি।


উপদেষ্টার এই বক্তব্যে ক্ষুব্ধ স্থানীয়রা জানান, এর আগে তিনি ডিসেম্বরেই দৃশ্যমান অগ্রগতি দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম কায়েদ বলেন, “উপদেষ্টা কথা রাখেননি। তিনি শপথ ভঙ্গ করেছেন। তাই তার এবং উপদেষ্টা শেখ বশির উদ্দিনের পদত্যাগ দাবি করছি।”


ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারেভজ জানান, সেতু নির্মাণ ও গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষুব্ধরা গাড়ির সামনে শুয়ে পড়েছিল। পরে তাদের সরিয়ে দেওয়া হয় এবং উপদেষ্টারা নির্ধারিত সময়েই চলে যান।




স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ভোলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close