বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
২৬ টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৪১ AM

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে ২৬ টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় মামলার প্রধান আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।


নিহত মো. আশরাফুল হক (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনায় নিহতের বোন আনজিনা বেগম শাহবাগ থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আশরাফুলের বন্ধু জরেজুলকে প্রধান আসামি করা হয়েছে, সঙ্গে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, ড্রামের ভেতর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ২৬ টুকরো মরদেহ উদ্ধারের পর মামলা রুজু করা হয়।


এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নীল রঙের একটি ড্রাম থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করে পুলিশ। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, আশরাফুল মঙ্গলবার ঢাকায় আসেন এবং বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ডিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close