সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে ধর্ষক গ্রেপ্তার ও নিষিদ্ধ পলিথিন জব্দ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:২৭ পিএম

র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পৃথক দুই অভিযানে ১৯ কেজি ৪৬৫ গ্রাম নিষিদ্ধ পলিথিন জব্দ এবং দেলদুয়ার থানার নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।

১৩ নভেম্বর রাত থেকে ১৪ নভেম্বর সকাল পর্যন্ত মধুপুর পৌরসভার দৈনিক বাজারে অভিযান চালিয়ে মেসার্স মানিক স্টোরের ৬টি গোডাউন থেকে পলিথিন জব্দ করা হয়। এসময় দোকান মালিক মানিক চন্দ্র শীল (৫০)কে আটক করা হয়। পরিবেশ অধিদপ্তর এ ঘটনায় মধুপুর থানায় মামলা করে।

শুক্রবার বিকালে টাঙ্গাইল ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।

অন্যদিকে, ২৩ আগস্ট নাবালিকা ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সোনা মিয়া মকরম (৩০) কে দীর্ঘ সময় অভিযানের পর ১৩ নভেম্বর বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর নন্দবয়ড়া এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন জানায়, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  র‍্যাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close