বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সরিষাবাড়ী নিজ বাড়িতে বিচারক পুত্রের দাফন সম্পন্ন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম
 বিচারক পুত্রের দাফন সম্পন্ন

বিচারক পুত্রের দাফন সম্পন্ন

রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) এর দাফন জামালপুরের সরিষাবাড়ীতে সম্পন্ন হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সুমনের মরদেহ একই এলাকায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মৌলভীর ছেলে বিচারক মোহাম্মদ আবদুর রহমান রাজশাহী মহানগরের দায়রা জজ। রাজশাহী শহরের ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের ৫ তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন বিচারক আবদুর রহমান। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ওই বাসায় ঢুকে ঘাতক লিমন নবম শ্রেণির শিক্ষার্থী বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যা করে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন। গুরুতর আহত তাসমিন নাহার লুসিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহিদের ছেলে লিমন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিচারকের ভাই মনির উদ্দিন জানান, আজ শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে রাজশাহী থেকে তাওসিফ রহমান সুমনের মরদেহ সরিষাবাড়ীর চকপাড়া গ্রামের নিজ বাড়িতে আনা হয়। তাকে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  সরিষাবাড়ী   বিচারক   পুত্র   দাফন   সম্পন্ন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close