বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
হামজার অসাধারণ বাইসাইকেল গোলের প্রশংসায় মুখর ফিফা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ৯:৪০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দলকে জেতাতে পারেননি হামজা চৌধুরী। তার জোড়া গোলের পরও ম্যাচটি ২-২ ব্যবধানে ড্রয়ে শেষ হয়। তবে জয় না এলেও ভক্ত-সমর্থকদের মন জয় করেছেন হামজা—শুধু গোলের সংখ্যায় নয়, বরং অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকের কারণে আরও বেশি।

গতকাল জাতীয় স্টেডিয়ামে খেলার ৪৬তম মিনিটে জামাল ভূঁইয়ার বাড়ানো ভলিকে চমৎকারভাবে বাইসাইকেল কিকে জালে পাঠিয়ে বাংলাদেশকে সমতায় ফেরান হামজা।

এই গোলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা ডিফেন্সিভ মিডফিল্ডারের বন্দনায় মেতে উঠেছেন ভক্তরা। হামজার এই গোলে রীতিমতো মুগ্ধ সবাই। বাদ যায়নি ফিফা। নিজেদের ‘ওয়ার্ল্ড কাপ’ পেজে হামজার গোল করা মুহূর্তের দুটি ছবি পোস্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ক্যাপশনে বাংলায় খেলা হয়েছে, ‘উড়ন্ত হামজা।’

হামজার বাইসাইকেল কিক গোলের প্রশংসা করেছে তার ক্লাব লেস্টার সিটিও। ম্যাচের তিনটি ছবি পোস্ট করে ইংলিশ ক্লাবটি লিখেছে, ‘বাংলাদেশের হয়ে হামজা দুটি গোল করেছেন। ম্যাচে তার বাইসাইকেল কিক থেকে করা গোলটি বিশেষভাবে উল্লেখ করা হলো।’

হামজার দর্শনীয় গোল করার আগে ২৯ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাটি কামড়ানো শটে নেপালকে এগিয়ে নেন রোহিত চাঁদ। বাইসাইকেল কিক থেকে গোল করে সমতায় ফেরানোর ৩ মিনিট পর স্বাগতিক শিবিরে ফের উৎসবের উপলক্ষ এনে দেন হামজা। ৪৯ মিনিটে স্পট কিক থেকে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।

এই গোলের পর নির্ধারিত সময়ের বাকি অংশ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলেছিল বাংলাদেশ। মাঠে খেলোয়াড়রা এবং গ্যালারির দর্শকেরা তখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। দীনেশের নেওয়া কর্নার থেকে অনন্ত তামাংয়ের দুর্দান্ত ফ্লিকে নেপাল সমতায় ফেরে। শেষ পর্যন্ত ২-২ গোলেই শেষ হয় ম্যাচ।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  হামজা   অসাধারণ   বাইসাইকেল   গোল   ফিফা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close