প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৪৩ AM

সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এতে পরীক্ষার্থীদের পাসের হার ৬৮.৬৭ শতাংশ।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ৩১টি অনার্স বিষয়ে ৮৭৩টি কলেজের মোট ২,৫৬,৫৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষার গড় পাসের হার ৬৮.৬৭ শতাংশ।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd এবং http://result.nu.ac.bd) দেখা যাবে। প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি বা ভুল থাকলে সংশোধন বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে। এছাড়া চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) শিগগিরই প্রকাশ করা হবে।