বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:০৮ AM
আব্দুল মান্নান (৪২)

আব্দুল মান্নান (৪২)

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান নিহত হয়েছেন। 

নিহত আব্দুল মান্নান (৪২) স্থানীয় জিলানি মাদরাসা সংলগ্ন এলাকার নাজের আহমদের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, বুলাইন্নের বাড়ি টেক এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে পূর্ব সরফভাটা এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আব্দুল মান্নানকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং আশপাশে অতিরিক্ত মোতায়েন করে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাব্বির জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। তদন্ত চলছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা উল্লেখ করেছেন, গত ২১ সেপ্টেম্বর একই ইউনিয়নের শিকদারপাড়ায় তুচ্ছ ঘটনায় রহমতউল্লাহ নামে একজন খুন হন। অল্প সময়ের মধ্যে একাধিক হত্যাকাণ্ডের ফলে দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকায় অপরাধপ্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাঙ্গুনিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close