বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তালতলীতে বিতর্ক প্রতিযোগিতা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ৮:১২ PM

বরগুনার তালতলীতে ওয়াটারকিপার্স বাংলাদেশ প্লানেটিয়ার্স ক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে তালতলী সরকারি কলেজের হল রুমে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) -এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিলো ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপরই নির্ভরশীল’। এ প্রতিযোগিতায় ‘পদ্মা’ নামে পক্ষ দলে তালতলী সরকারি কলেজের শিক্ষার্থী ডালিয়া রহমান, মো. জাহিদ, রামিসা তিথি, সুরাইয়া এবং ‘মেঘনা’ নামে বিপক্ষ দলে রাফি হাসান মুন্না, ফাতিমা ইসলাম, তন্নি সারা, ফাতিমা আক্তার অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় ‘পদ্মা’ দল চ্যাম্পিয়ন হয়। আর রানারআপ হয় ‘মেঘনা’ দল। শ্রেষ্ঠ বক্তা হয় ‘পদ্মা’ দলের দলনেতা সুরাইয়া।

বিতর্কিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান। সঞ্চালনা করেন তালতলী সরকারি কলেজের প্রভাষক মো. আ. হালিম। বিচারক হিসেবে ছিলেন তালতলী সরকারি কলেজের প্রভাষক মো. আবদুর রহমান (বাংলা বিভাগ), মো. ফিরোজ শাহ আলম, মো. সগির আলম।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, উন্নয়নকর্মী এম মিলন, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. মোস্তাফিজ, মো. নাঈম ইসলাম, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  তালতলী   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close