বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
গ্রামীণ খেলায় মেতে উঠলো শিশু ও বৃদ্ধরা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:০০ পিএম

আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী “গ্রামীণ খেলা উৎসব”।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই উৎসবে গ্রামজুড়ে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ। পাক্ষি, হাড়িভাঙা, মোড়গ লড়াই, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, ‘হাতি উড়ে না পাখি উড়ে’, ‘দুর্ভাগ্য বালিশ’, কঙ্কর নিক্ষেপ ও ভিতরে-বাইরে খেলার প্রতিযোগিতায় অংশ নেয় শিশু, কিশোর, নারী ও বৃদ্ধরা। কেউ খেলায় অংশ নিচ্ছেন, কেউ আবার দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছেন—পুরো গ্রাম যেন এক উৎসবের মেলায় পরিণত হয়।

গ্রামের প্রবীণ বাসিন্দা খরজাহান বলেন, “এই পাক্ষি খেলা তো এখন আর দেখা যায় না। ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা খেলতাম। আজ আবার দেখে মনে হলো শৈশব ফিরে এসেছে।”

প্রবীণ নারী লুৎফুন নেছা বলেন, “এই বয়সে এসে মেয়েদের সঙ্গে ‘দুর্ভাগ্য বালিশ’ খেলেছি, খুব আনন্দ পেয়েছি। এমন আয়োজন হলে গ্রামে মিলেমিশে থাকা আরও বাড়বে।”

শিশুদের মুখেও ছিল আনন্দের ঝলক। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রেজওয়ান জানায়, “আমি আগে পাক্ষি খেলা দেখিনি। আজ প্রথম দেখলাম। খুব মজা লেগেছে।”

ধূমকেতু সাহিত্য পরিষদ, পঞ্চগড়ের আয়োজনে এবং কবি ও কথাসাহিত্যিক টি. এম. মনোয়ার হোসেনের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এই উৎসবের।

খেলা শেষে শিশু-কিশোররা কবি মনোয়ার হোসেনের কবিতা আবৃত্তি করে। পরে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূমকেতু সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নুর হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  গ্রামীণ   খেলা   শিশু   বৃদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close