বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অবৈধ জন্ম-মৃত্যু নিবন্ধনের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম

জন্ম-মৃত্যু নিবন্ধনে সীমাহীন জালিয়াতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন উপসচিব মো. নুরে আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে হস্তান্তর করে আইনবহির্ভূত কার্যক্রমে জড়িত ছিলেন। তার এমন কর্মকাণ্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যব্যবস্থা (BDRIS) সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, যা প্রশাসনিকভাবে বেআইনি ও জনস্বার্থবিরোধী।

ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী জাহাঙ্গীর আলমকে তার চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর করা হবে।

এপ্রসঙ্গে জানতে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সাদুল্লাপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সালেহ মো. সালাউদ্দিন বলেন, চেয়ারম্যান জাহাঙ্গীরের বিরুদ্ধে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত অভিযোগ ওঠার পর থেকেই আমি ওই ইউনিয়নের নিবন্ধকের দায়িত্ব পালন করে আসছি।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম জানান, দামোদরপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে তার সাময়িক বরখাস্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো চিঠিপত্র আমার কাছে আসেনি।

স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  অবৈধ জন্ম-মৃত্যু   চেয়ারম্যান বরখাস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close