| শিরোনাম: |

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে ১০টি বোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত বোমার মধ্যে রয়েছে ছয়টি পেট্রোল বোমা এবং চারটি ককটেল।
র্যাব-২ থেকে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে র্যাব-২-এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব বোমা উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুর এলাকায় নাশকতা চালানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বোমা মজুত করেছিল।
র্যাব সূত্রে আরও জানানো হয়েছে, উদ্ধারকৃত এসব বোমা ধ্বংস করার জন্য বর্তমানে র্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে প্রক্রিয়া চলছে। র্যাব এই ধরণের অভিযান অব্যাহত রাখার মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট।
উল্লেখ্য, মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকা এবং আশেপাশের এলাকায় র্যাবের এই অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ