প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী এলাকায় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য নুরুল হক এবং সঞ্চালনা করেন শ্রমিকদল ভালুকা উপজেলা শাখার সভাপতি সৌমিক হাসান সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ আলম বলেন, “বিগত সাড়ে ১৭ বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি। এখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষ থেকে আরও উপহার নিয়ে আসব।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, নজরুল ইসলাম বিএসসি, আয়ুব আলী কমান্ডার, সদস্য নাইমুল করিম জান্নাত, আলমগীর হোসেন, শ্রমিকদল ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা জুড়ে মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১ লক্ষ ২০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস