বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টঙ্গী সরকারি কলেজে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ফর টিচার্স’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৮:৩৩ PM

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে শিক্ষকদের নিয়ে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ফর টিচার্স’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ৩২ জন শিক্ষক ও ২৬ জন শিক্ষিকা সহ মোট ৫৮ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভিন। তিনি শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও স্ট্রেস ম্যানেজমেন্টের গুরুত্ব তুলে ধরেন এবং এমন একটি সময়োপযোগী আয়োজনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।


এদিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার ইঞ্জি. প্রাণজিৎ লাল শীল। তিনি শিক্ষকদের ব্যক্তিগত ও কর্মজীবনে মানসিক চাপের কারণ, তা মোকাবেলার কার্যকর উপায় এবং মনোসংযোগ বৃদ্ধিতে মেডিটেশনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে ‘আসুন সুস্থ থাকি’ বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়, পাশাপাশি ‘আমি পারি, আমি করব’ শীর্ষক মেডিটেশন চর্চা পরিচালিত হয়। যা উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে গভীর আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

সেশনের শেষে সমাপনী বক্তব্য রাখেন টঙ্গী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর তাহমিনা আশরাফি। তিনি শিক্ষকদের জন্য মানসিক প্রশান্তিমূলক এই আয়োজনের প্রশংসা করেন এবং নিয়মিত এমন কার্যক্রমের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়াও প্রোগ্রাম শেষে শিক্ষকরা চমৎকার অনুভূতি প্রকাশ করেন এবং নিয়মিত মেডিটেশন চর্চা করার আগ্রহ ব্যক্ত করে কোয়ান্টাম প্রকাশনা থেকে বিভিন্ন বই সংগ্রহ করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/এমআর


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   সরকারি   কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close