বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জনগণের সঙ্গে সাপ-লুডু খেলায় মেতেছে সরকার: সারোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “বর্তমান সরকার যেন জনগণের সঙ্গে সাপ-লুডু খেলা শুরু করেছে। সাপ-লুডু খেলায় যেমন কেউ ৯৬ নম্বরে উঠে হঠাৎ সাপের মুখে পড়ে তিনে নেমে আসে, সরকারের অবস্থাও এখন তেমন। জুলাই সনদ কমিশন সরকারের হাতে একটি রোডম্যাপ তুলে দিয়েছিল, কিন্তু সরকার সেটিকে গুরুত্ব দেয়নি। তাদের উচিত ছিল সেখান থেকে দুটি প্রস্তাব একত্রিত করে একটি চূড়ান্ত সুপারিশ তৈরি করা এবং তা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা—যাতে সবাই মতামত দিতে পারে। কিন্তু তারা সে পদক্ষেপ নেয়নি।”

সম্প্রতি গণমাধ্যম্যের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, ‘সরকার আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে।
বল কোর্টে এসেছে, আপনার গোল দেওয়ার কথা। আপনি রাজনৈতিক দলগুলোকে আবার বলছেন যে, তোমরা ফাউল করে আসো। এই যে পরিস্থিতি সরকার তৈরি করেছে একদিকে জামায়াতে ইসলামী বলছে ঢাকা শহরের মানচিত্র বদলে দেব। অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামব।

তুষার বলেন, ‘সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এটার দায় সরকারকে নিতে হবে। তারা নিজস্ব কোনো পজিশন না নিয়ে রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা বসেন। তাহলে সরকার আছেন কেন? আপনারা রেফারি মনে রাখবেন। রেফারি মানে হচ্ছে, যে দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না।

তুষার আরও বলেন, “সরকার জনগণের মধ্যে চরম আস্থাহীনতা সৃষ্টি করেছে এবং সারা দেশে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে। তাই যদি সত্যিই সুষ্ঠু নির্বাচন আয়োজনের ইচ্ছা থাকে, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরিতে আর কোনো ধরনের গড়িমসি করা যাবে না। এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  জনগণ   সরকার   সারোয়ার তুষার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close