সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মোংলায় সাবেক প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতাসহ আটক দুই
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:৪২ AM আপডেট: ১২.১১.২০২৫ ৯:২৭ এএম
মোংলায় সাবেক প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা আটক

মোংলায় সাবেক প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা আটক

মোংলায় নাশকতার মামলায় সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. আরিফ ফকির  সহ ২ জনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

বুধবার (১২ নভেম্বর) রাতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মিঠাখালি ইউনিয়ন ও পৌর শহর থেকে তাদের আটক করা হয়।

ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার গোপন সংবাদ পেয়ে মিঠাখালি ইউনিয়নের ঠোটারডাঙ্গা এলাকা থেকে চটের হাট পুলিশ ফাড়ির আইসি মো. রফিকুল ইসলাম রাত ৯টায় মো.আরিফ ফকিরকে হাতেনাতে গ্রেফতার করে এবং বাকিরা দৌড়ে পালিয়ে যায়। 

মোঃ আরিফ ফকির মিঠাখালি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, ৯ নং ওয়ার্ড সদস্য ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবং সাবেক মিঠাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। আরিফ নিষিদ্ধ ঘোষিত আ.লীগের সক্রিয় কর্মী। 

পৃথক আরেকটি অভিযানে, পৌর শহর থেকে জহির নামের আরেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী, নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকায় তাকেও গ্রেফতার করে থানা পুলিশের সদস্যরা। 

তিনি আরো বলেন, নাশকতা মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের সকালে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  মোংলা   যুবলীগ নেতা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close