বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড, ছড়িয়ে পড়ছে শীতের আমেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হিমালয়ের কোলে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মাত্র একদিনের মধ্যে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি কমেছে।
 
তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
 
চলতি মাসের শেষের দিকে জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। জিতেন্দ্রনাথ রায় আরও বলেন, শৈত্যপ্রবাহের সময় সন্ধ্যা থেকে সকাল দশটা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যাবে।
 
যদিও গত কয়েকদিন ধরে সকাল ও বিকেলে কুয়াশা দেখা যাচ্ছিল, গত মঙ্গলবার কুয়াশার মাত্রা কিছুটা কম ছিল। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও তাপমাত্রা ৩০–৩১ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিমেল হাওয়ায় যথেষ্ট ঠান্ডা অনুভূত হয়েছে।

শীতের এই আগাম বার্তা নিয়ে জেলার গ্রামীণ এলাকায় মানুষজন গরম কাপড় বের করা শুরু করেছেন। সকাল-বিকেল চায়ের দোকানগুলোতেও ভিড় বেড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শীতের আমেজ শুরু হয়ে গেছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়ায়   শীতের আমেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close