সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ভালুকায় মোর্শেদ আলমের উদ্যোগে অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৪২ পিএম
ভালুকায় মোর্শেদ আলমের উদ্যোগে অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

ভালুকায় মোর্শেদ আলমের উদ্যোগে অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য নুরুল হক এবং সঞ্চালনা করেন শ্রমিকদল ভালুকা উপজেলা শাখার সভাপতি সৌমিক হাসান সোহাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম। জানানো হয়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১২ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় অসহায় মানুষদের সহায়তা করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুনরায় যোগাযোগ জোরদার করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ আলম বলেন, “বিগত সাড়ে ১৭ বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি। এখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষ থেকে আরও উপহার নিয়ে আসব।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, নজরুল ইসলাম বিএসসি, আয়ুব আলী কমান্ডার, সদস্য নাইমুল করিম জান্নাত, আলমগীর হোসেন, শ্রমিকদল ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা জুড়ে মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১ লাখ ২০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভালুকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close