বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
এশিয়ান ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. মো: নূরুল ইসলামের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৯:০৮ PM

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) বিদায়ী ট্রেজারার অধ্যাপক ড. মো: পণ নূরুল ইসলামের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর ) বিকাল  ২:৩০ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি তাঁর বক্তব্যে অধ্যাপক মো: নূরুল ইসলামের প্রশাসনিক দক্ষতা, নিষ্ঠা ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করে বলেন, “এইউবির উন্নয়নের ধারায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।”

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান, উপাচার্য, এইউবি। তিনি বলেন, অধ্যাপক নূরুল ইসলাম সততা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং এইউবির সিন্ডিকেট সদস্য ড. মো: নূরুল ইসলাম। তিনি নিজের অভিজ্ঞতা ও এইউবির সঙ্গে যুক্ত সময়ের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ জাফার সাদেক। তিনি বিদায়ী ট্রেজারারের দীর্ঘদিনের নিষ্ঠা ও পেশাগত সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম জুয়েল।  এছাড়াও  বক্তব্য রাখেন এইউবি রেজিস্ট্রার জনাব এম এ মোতালেব চৌধুরী, অধ্যাপক শিরিন আক্তার , এবং অধ্যাপক জাকির হোসেন । 

অনুষ্ঠানে সকল  অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর,পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃনদ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  এশিয়ান   ইউনিভার্সিটি   সংবর্ধনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close