প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম

বলিউডের ভাইজান সালমান খানের বাড়ির নাম ‘গ্যালাক্সি’। তবে তার খামারবাড়ি নিয়ে অনুরাগীদের আগ্রহ আরও বেশি। সম্প্রতি শেহনাজ গিল একটি সাক্ষাৎকারে খুললেন খামারবাড়ির অভিজ্ঞতা।
শেহনাজ বলেন, “‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির সময় আমরা সালমানের খামারবাড়িতে দুই তিনদিন থেকেছি। খুব মজা করেছি।” তিনি আরও জানান, সেখানে বাইক ও এটিভি গাড়ি চালিয়ে ঘুরতেন, সালমান গাছ থেকে ফল তোলতেন। শেহনাজ বলেন, “সালমান খুবই দেশি ভাবনার মানুষ। উনি সারাদিন কৃষকের মতো পরিশ্রম করেন। আমরা পার্টি করতাম, কিন্তু উনি সবসময় কাজ নিয়ে কথা বলতেন।”
শেহনাজ উল্লেখ করেন, সালমান লড়াইয়ের দৃশ্যে অভিনয় করার কৌশল শেখাতেন এবং আসন্ন ছবির পরিকল্পনা আমাদের সঙ্গে ভাগ করতেন। তার ছবি ও অভিনয় সম্পর্কে জ্ঞান সত্যিই প্রশংসনীয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ