প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদের আদালতের বাইরে ঘটে যাওয়া আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই হামলায় ‘ভারতের সক্রিয়ভাবে সমর্থিত’ চরমপন্থি গোষ্ঠী জড়িত।
শাহবাজ এক বিবৃতিতে বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা সম্পূর্ণ নিন্দনীয়। ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে।”
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি আনা হবে বলেও জানিয়েছেন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে বলেছেন, পাকিস্তান জবাব দিতে পুরোপুরি সক্ষম।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/ আরএফ