বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
বেগমগঞ্জে রবিন আইসক্রিমকে ১০ হাজার টাকা জরিমানা
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:১২ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৪:১৫ PM
বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, রবিন আইসক্রিমকে ১০ হাজার টাকা জরিমানা

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, রবিন আইসক্রিমকে ১০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে একলাশপুর ইউনিয়নের রমজনবিবি এলাকায় অবস্থিত ‘রবিন আইসক্রিম’ নামের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার করে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়ায় কারখানার মালিক জয়নাল আবেদীনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন ওই এলাকার শরীয়ত উল্লাহর ছেলে। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই ও বেগমগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে আসছে এবং মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার করছে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বেগমগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close