প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:০৫ AM

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ১৫ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় একটি ওষুধের দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন মেসার্স নিউ ব্রাদার্স ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিট্রেট উজ্জল কুমার হালদার জানান, রৌমারীতে বিভিন্ন ঔষধের দোকানগুলোতে মেয়াদ উত্তির্ণ, অবৈধ এবং রেফ্রিজারেটর বিহীন ঔষধ বিক্রয় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স নিউ ব্রাদার্স ফার্মেসীতে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস