সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নাগরপুরে সড়ক ও ব্রিজ নির্মাণে স্থবিরতা
ঠিকাদারের আশ্বাসেও ভোগান্তিতে এলাকাবাসী
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৮:১৭ PM

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের শান্তিনগর এলাকায় সিংজোড়া–গয়হাটা পাকা (ভারড়া জিপি–সলিমাবাদ আরআইডি ভায়া গয়হাটা ইউসি রোড) সড়কে আরসিসি গার্ড ব্রিজ নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সরকারি বরাদ্দের কাজ সময়মতো শেষ না হওয়ায় এলাকার হাজারো মানুষ চলাচলে বড় ধরনের ভোগান্তির মুখে পড়েছেন।

ময়মনসিংহ অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (MRRIDP)-এর আওতায় ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লাখ ১১ হাজার ৪৮৬ টাকা। ২০১৯–২০২০ অর্থবছরের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মেসার্স মিশন ট্রেডার্স, সাবালিয়া, টাঙ্গাইল। কাজ শুরু হয় ২৫ ফেব্রুয়ারি ২০২১ এবং শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি ২০২২।

নির্ধারিত সময় পার হলেও কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সরেজমিনে দেখা গেছে, ব্রিজের দুই পাশে খননকাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে এবং খনন অংশে পানি জমে আছে। নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রডে মরিচা ধরে গেছে। পাশের সড়কটি কাদা-পানিতে পরিণত হওয়ায় এলাকাবাসী চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়রা জানান, রাস্তা ও ব্রিজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে দৈনন্দিন চলাচল দুর্ভোগে পরিণত হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত কাজ সম্পূর্ণভাবে শেষ করা হবে যাতে তাদের ভোগান্তি অবসান ঘটে।

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মিশন ট্রেডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, “ব্রিজ নির্মাণ কাজের জন্য নির্মাণ সামগ্রী পরিবহণে কিছু সমস্যা হয়েছে এবং আবহাওয়ার কারণে কাজ কিছুদিন বন্ধ রাখতে হয়েছে। তবে শিগ্রই কাজ পুনরায় শুরু করা হবে এবং গুণগতমান বজায় রেখে কাজ শেষ করা হবে।”

এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য তলব করা হয়েছে। যদি তারা সময়মতো কাজ শেষ করতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী আশা করছেন, সরকারের কোটি টাকার এই প্রকল্প বছরের পর বছর ঝুলে থাকবে না এবং দ্রুত ব্রিজ ও সড়কের কাজ শেষ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close