সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
চাটখিলে প্রতিবন্ধী শিশুদের উপবৃত্তি কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম

নোয়াখালীর চাটখিলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুল কাশেম।

সভায় আরও বক্তব্য দেন, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, নারায়নপুর আর. কে. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন এবং খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলি আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমাজসেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলী হোসেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চাটখিল   প্রতিবন্ধী   শিশু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close