বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তুচ্ছ ঘটনায় নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৫:৪৭ PM

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাজ করে না দেওয়ার অভিযোগ তুলে একদল বিএনপি নেতাকর্মী হঠাৎ অফিসে ঢুকে ভাঙচুর চালান। তারা নির্বাচন কর্মকর্তাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে নির্বাচন কর্মকর্তা, এক কর্মচারী এবং এক পথচারী আহত হন।

আহতরা জানায়, হামলাকারীরা অভিযোগ করেন তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে কাজ দেওয়া হচ্ছে না। তারা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে কর্মকর্তাদের উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন এবং একপর্যায়ে ভাঙচুরে লিপ্ত হন।

গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন চৌধুরী বলেন, “ঘটনাটি তেমন গুরুতর নয়। বিএনপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কর্মকর্তাদের ধাক্কাধাক্কি হয়েছে এবং অফিসের একটি কাঁচের জানালা ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   অফিস   হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close