বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী নিয়ে আলোচনা মানেই যৌনতার গল্প: অমৃতা রাও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:৩০ AM

বলিউড অভিনেত্রী অমৃতা রাও সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজে কিছু পুরুষের মানসিকতা নিয়ে সরাসরি কথা বলেছেন। তার মতে, অনেক পুরুষ নারীর সঙ্গে আলোচনা করলে তা শুধুমাত্র শারীরিক দিক নিয়ে সীমাবদ্ধ থাকে এবং তারা নারীদের স্পর্শ করে কথা বলতেও কোনো দ্বিধা বোধ করেন না। 

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক নারী যে ভুল করেন, তা নিয়েও মুখ খুলেছেন অমৃতা। 

তিনি বলেন, “পুরুষটি যেন সহজ-সরল হয়। সে আপনাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে কিনা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবসময় আপনাকে স্পর্শ করবে না, হয়তো সামান্য কাঁধে হাত রাখতে পারে, তবে তা শ্রদ্ধাশীল ভঙ্গিতে হওয়া উচিত। স্পর্শ কেমন, তা সব মেয়েই বুঝতে পারে।”

অমৃতা আরও বলেন, “কিছু পুরুষ মোটেও সঙ্গী হিসাবে ভালো নয়। তাদের বিষাক্ত মানসিকতা থাকে এবং তারা মহিলাদের সম্মান করতে জানে না। তাদের চোখে নারীদের আলোচনা মানেই যৌনতার বিষয়। এই ধরনের পুরুষদের থেকে দূরে থাকা উচিত।”

সম্পর্কের ক্ষেত্রে ‘শ্রদ্ধা’ কেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন।

অভিনেত্রীর অভিনয়জীবনে ‘বিবাহ’ এবং ‘ম্যায় হুঁ না’ ছবি বিশেষ গুরুত্ব রাখে। ‘ম্যায় হুঁ না’ ছবিতে তার চরিত্রের প্রস্তাব প্রথমে গিয়েছিল আয়েশা টাকিয়া-এর কাছে। শুটিংয়ের আগে আয়েশা সরে দাঁড়ালে নির্মাতারা যোগাযোগ করেন অমৃতার সঙ্গে, এবং পরবর্তীতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নারী   যৌনতা   অমৃতারাও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close