বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তাপমাত্রা আরও কমবে, বাড়তে পারে শীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:২২ AM

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের দিকে মৃদু ঠাণ্ডা বাতাস বইছে, এতে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা কমে যাওয়ায় এ ঠাণ্ডা অনুভূত হচ্ছে, এবং আগামী দুই দিন—সোম ও মঙ্গলবার—তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “সারা দেশে অঞ্চলভেদে রাতের তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ফলে রাতে ও ভোরে কিছুটা শীত শীত অনুভূতি হচ্ছে। আগামী দুই দিনও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা খুব বেশি কমবে না। এরপর কিছুটা বাড়তে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ১৯ নভেম্বরের পর আবারও দেশে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, (রবিবার) সারা দেশে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  তাপমাত   শীত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close