বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ষড়যন্ত্র ব্যর্থ হবে, নির্বাচন হবেই : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে এবং ভোট ঠেকানোর সব চেষ্টাই ব্যর্থ হবে। জনগণ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই এবার সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রবিবার (৯ নভেম্বর) বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। 

কিছু মহল ইচ্ছাকৃতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, তারা জানে, সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তাই বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা তৈরির পাঁয়তারা চলছে।

তিনি আরো বলেন,  বিএনপির গণজোয়ার এখন গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে দেখেই ষড়যন্ত্রকারীরা আতঙ্কিত। তবে যত বাধাই আসুক, নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং জনগণই তাদের পছন্দের সরকার গঠন করবে। 

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই সেই ঐক্যের প্রতিফলন হতে পারে। দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের দিকনির্দেশনায় দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, রক্ত ও ত্যাগের এই ইতিহাস বৃথা যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত।

সভায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গয়েশ্বর   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close