বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নাগরপুরে সহকারী শিক্ষকদের মানববন্ধন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা চত্বরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচনায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আহসানুল কবির মুকুলের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে প্রাথমিক সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা শিক্ষক সমাজে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।”

সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, “রাজধানীর শাহবাগে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের প্রতি এমন আচরণ অমানবিক এবং অগ্রহণযোগ্য।”

মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হোসেন মিয়া, সাবেক সহ-সভাপতি গৌতম কুমার সাহা ও আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি হাফিজা মমতাজ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, উপজেলা কাব লিডার আলতাফ হোসেনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, “আমরা অনুগ্রহ চাইছি না, আমরা আমাদের ন্যায্য অধিকার দাবি করছি। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/ এমএস



আরও সংবাদ   বিষয়:  ১০ম গ্রেড   শিক্ষক   মানববন্ধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close