প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৯:১৩ PM

দৈনিক স্বদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. মজিবুর রহমান চৌধুরী
আজ দৈনিক স্বদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. মজিবুর রহমান চৌধুরীর জন্মদিন। তিনি আজ ৮৩ বছরে পদার্পণ করেছেন।
আজ রবিবার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে স্বদেশ প্রতিদিনের অফিসে অসংখ্য অনুরাগী, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী, ব্যাংকার, করপোরেট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
এসময় তারা মো. মজিবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু এবং দৈনিক স্বদেশ প্রতিদিনের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এছাড়াও, ঢাকা ক্লাব ও এমটিভি ব্যাংক এর পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বদেশ প্রপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ড. এম এ কাইয়ুম, স্বদেশ প্রপার্টিসের পরিচালক ও স্বদেশ গ্লোবাল মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াসাদ উদ্দিন, স্বদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বদেশ প্রপার্টিসের পরিচালক ইশতিয়াক মাহমুদ রাসেল, স্বদেশ প্রপার্টিসের নির্বাহী পরিচালক (জেনারেল) কর্নেল রকিবুল হকসহ (অব.) স্বদেশ প্রপার্টিস ও স্বদেশ প্রতিদিন পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৪২ সালের ৯ই নভেম্বর কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন মো. মজিবুর রহমান চৌধুরী। চলচ্চিত্র নায়ক রাজ্জাকের সঙ্গে চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। রংবাজসহ একাধিক জনপ্রিয় সিনেমা প্রযোজনা করেছেন। এছাড়া, তিনি ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবের একজন বিশিষ্ট সদস্য এবং বহু বছর ধরে ক্লাবের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।