সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মোল্লাহাটে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:২৫ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার চাদেরহাট কালি মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা সুভাষ চন্দ্র মজুমদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল নেতা শেখ জিয়াউর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মিয়া ও শেখ ইকবাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, “দেশের নারীরা আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার পুনরুদ্ধার হবে, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা হবে।”

অন্যান্য বক্তারা বলেন, বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে। তারা মোল্লাহাট উপজেলায় দলীয় কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

সভায় বিপুল সংখ্যক মহিলা দলের নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  মোল্লাহাট   মহিলা দলের   কর্মী সভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close