বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাবিতে খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতা কার্যক্রম
রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসসংলগ্ন খাবারের দোকানগুলোতে খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এই কর্মসূচি পরিচালনা করা হয়। 

বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর থেকে কাজলা পর্যন্ত প্রায় ১০টি খাবার দোকানে এই সচেতনতা কর্মসূচি পরিচালনা করা হয়। এতে নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিবেশন ও সংরক্ষণ পদ্ধতি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং খাদ্য দূষণ প্রতিরোধের বিষয়ে দোকানদারদের সচেতন করা হয়।

‎খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে সংগঠনের সহ-সভাপতি আহসান হাবিব বলেন, আগামীতে এই উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। প্রশাসনের সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
‎সংগঠনের সভাপতি মো. আরিফুর ইসলাম বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আমরা নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো। সুস্থ থাকতে যেমন নিরাপদ খাদ্য প্রয়োজন, তেমনি অসুস্থতার অন্যতম কারণও হচ্ছে খাদ্য। তাই সবাইকে খাদ্য সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে।

‎এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মিডিয়া সমন্বয়কারী মো. শিহাব হাওলাদার, ইভেন্ট ব্যবস্থাপনা ও ক্যাম্পেইন সমন্বয়কারী উৎসব কুণ্ডু, যোগাযোগ সমন্বয়কারী আদিত্য বিশ্বাস বকুল, নির্বাহী সদস্য সুইটি ও আয়েশাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।



স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  রাবি   খাদ্য   নিরাপত্তা   কার্যক্রম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close