বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অসহায় মানুষের পাশে অভিভাবক হয়ে থাকবে বিএনপি পরিবার: শিমুল বিশ্বাস
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, অসহায় মানুষের পাশে অভিভাবক হয়ে থাকবে বিএনপি পরিবার।

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খাঁন মরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে এতিম শিশু মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পাশে দাঁড়াতে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যায়। তারা মরিয়মের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেয় এবং নিয়মিত মাসিক শিক্ষা বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেয়।

মাত্র ২২ দিন আগে সড়ক দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে অনিশ্চিত জীবনের মুখে পড়ে মাদারবাড়িয়ার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম। ছোট ভাইকে নিয়ে তার শৈশবের সব স্বপ্ন থমকে যায়। গত ২২ দিন আগে বাবা-মায়ের মৃত্যু- ছোট ভাই ও সংসারের দায়িত্ব ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়মের কাঁধে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন শিরোনামে প্রতিবেদন ভাইরাল হলে দেশের নানা প্রান্ত থেকে সহমর্মিতা প্রকাশ করা হয়।

এই প্রতিবেদনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরবর্তীতে তার নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি মানবিক উদ্যোগ গ্রহণ করে মরিয়মের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি মরিয়মের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, “তারেক রহমান সবসময় অসহায় মানুষের খোঁজ রাখেন। তার নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ আজ মরিয়মের পাশে দাঁড়িয়েছে। এভাবে সারাদেশে অনাথ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে অভিভাবক হয়ে থাকবে এই পরিবার।”

তিনি আরো বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শুধু রাজনীতি নয়, মানবতার রাজনীতিতে বিশ্বাস করি। যারা দুঃখ-কষ্টে আছে, তাদের পাশে থেকে সহমর্মিতার হাত বাড়ানোই আমাদের দায়িত্ব।”

সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, “মরিয়ম ও তার ছোট ভাইয়ের পড়াশোনা থেকে শুরু করে জীবনের সব প্রয়োজনীয় সহায়তা আমরা নিয়মিত দেব। শিক্ষা বৃত্তির পাশাপাশি একটি বিশেষ তহবিল গঠন করা হবে যেন এমন শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার এক নং যুগ্ম আহ্বায়ক এসকে সাগর ও পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স। 

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবারে’র সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদাত হোসেন ও ইঞ্জিনিয়ার আবু হানিফসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   পরিবার   শিমুল বিশ্বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close