বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার দুই
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম

নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পিলারবাজার এলাকায় রাফি অটো রাইস মিলের সামনে চেকপোস্ট বসিয়ে একটি অটোরিকশা তল্লাশি চালানো হয়। এসময় চালক ও যাত্রীর সিটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী মনছুর আলী (৩৮), পিতা মৃত ওলিয়ার রহমান, গ্রাম দক্ষিণ কেতকীবাড়ী (শান্তিনগর), এবং ফজলুল হক (৬৫), পিতা মৃত নুরুল হক, গ্রাম উত্তর গোমনাতী (মাঝিয়ালী), উভয়েই ডোমার উপজেলার বাসিন্দা তাদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। তারা অভিনব কৌশলে এসব মাদক পরিবহন ও বিক্রি করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   র‌্যাব   ফেনসিডিল   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close