বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হামলা ও অপহরণচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার শনিবার পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের জীবনের ওপর হামলা এবং অপহরণচেষ্টার অভিযোগ তোলেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে শাহীন হাওলাদার বলেন, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

শাহীন জানান, গত মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে পিরোজপুর শহরের বড় পুল এলাকায় বালিপাড়া ইউনিয়নের আব্দুল হক মুন্সির ছেলে জাকারিয়া হোসেন মুন্সি ও তার সহযোগীরা তার গাড়ির পথরোধ করে। তারা তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করে এবং তার কাছে থাকা দুটি আইফোন ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, পিরোজপুর-১ আসনের জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদীসহ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ থানায় উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। জাকারিয়া প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে তার সাথে এ ধরনের আচরণ বা চাঁদা দাবির চেষ্টা করবে না।

তবে শাহীন অভিযোগ করেন, বিষয়টি সমাধান হলেও বর্তমানে জাকারিয়া তাকে হুমকি দিচ্ছে। পাশাপাশি, জাকারিয়া শুক্রবার একটি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেছে। শাহীন বলেন, একজন চেয়ারম্যানও যদি এভাবে অপহরণচেষ্টা ও অপপ্রচারের শিকার হন, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ, তা প্রশ্নবিদ্ধ।

চেয়ারম্যান শাহীন হাওলাদার নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। এছাড়া সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার তদন্ত করে সত্য প্রকাশ করতে হবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে




আরও সংবাদ   বিষয়:  ইন্দুরকানী   ইউপি   চেয়ারম্যান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close