বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে এবং সংবিধানে গণভোট সংক্রান্ত কোনো প্রভিশন নেই। তাই নির্বাচনের আগে কথায় কথায় রাস্তায় নামার কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, আগামীতে নির্বাচনে জয়লাভ করে সংসদে গিয়ে সংবিধানে গণভোট সংযোজন করা যেতে পারে, এরপরই গণভোট অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে আমীর খসরু বলেন, “কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না। যদি আমাদের দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয়, তাহলে সংঘর্ষ হবে না? আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব চলে এসেছে। কনসেসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দল নিজেরা ‘মালিক’ হতে চায় এবং জোরপূর্বক দাবি আদায় করতে চায়। নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করা ভোটের জন্য গুরুত্বপূর্ণ হলেও, তার আগে তৎপরতা থাকা স্বাভাবিক।”

বিএনপির এই নেতা উল্লেখ করেন, দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের মাধ্যমে বিভিন্ন সনদ স্বাক্ষরিত হয়েছে এবং বাস্তবায়নও ঐকমত্যের মধ্যেই হতে হবে। তিনি বলেন, “ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই। চ্যাপ্টার ক্লোজড। আপনার চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ক্ষমতায় আসুন, তারপর পরিবর্তন করুন।”

এর পাশাপাশি আমীর খসরু জানান, ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, “চাকরি দেওয়ার সব প্রস্তুতি শেষ করেছি। আমাদের নতুন ইকোনমিক মডেলে যেতে হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে





আরও সংবাদ   বিষয়:  গণভোট   সংবিধান   আমীরখসরু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close