বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেলান্দহে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম
মেলান্দহে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মেলান্দহে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রবিউল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সমর্থিত কর্মীদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) মাগরিব নামাজের পর ইউনিয়নের একটি মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন রবিউল ইসলাম। এ সময় দুই ব্যক্তি এসে রাজনৈতিক প্রোগ্রাম আয়োজনের অভিযোগ তুলে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে রবিউলের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এতে তার হাত-পা ভেঙে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর রাতেই মেলান্দহ উপজেলা জামায়াতে ইসলামী একটি প্রতিবাদ মিছিল বের করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “রাত ১টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জামায়াতে ইসলামী’র উপজেলা আমির ইদ্রিস আলী বলেন, “বিএনপির সোহেল রানা, রুবেল, রেনু মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

অভিযোগ অস্বীকার করে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, “ঘটনাটি মসজিদের কিছু মুসল্লির মধ্যে ঘটেছিল। আমাদের কর্মীরা সেখানে উপস্থিত থাকায় তাদের নাম অভিযোগে জড়িয়ে দেওয়া হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  মেলান্দহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close