প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম

সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরের টঙ্গী মিলগেট এলাকায় একটি টিনশেডের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
আজ শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম চালানো হচ্ছে। কাছাকাছি পানি সরবরাহ না থাকায় দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।