বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মনোনয়ন না পাওয়ায় ক্রিকেট আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন করেছেন বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দলীয় মনোনয়ন না পেয়ে পুনর্বিবেচনার আবেদন হিসেবে ধানক্ষেতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচের আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদনের মতো হাত তুলে ছবি তোলেন এবং তা নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। অনেকেই আলালের এই ব্যতিক্রমী উদ্যোগকে রাজনৈতিক প্রজ্ঞার উদাহরণ হিসেবে প্রশংসা করছেন।

জানা যায়, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব যে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে তার নাম ছিল না। এ নিয়ে মনোনয়ন দৌড়ে হেরে গিয়ে প্রতিবাদস্বরূপ নতুন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ধানক্ষেত গিয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউয়ের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।

আলালের ঘনিষ্ঠজনেরা জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আলাল দলের সদস্য সচিব হিসেবে দলের যাবতীয় আদেশ-নির্দেশ বাস্তবায়ন করেছেন।

তাছাড়া বহুবার তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। তাই মনোনয়ন তার প্রাপ্য ছিল। যেখানে অনেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ার পর সড়ক অবরোধ, ভাঙচুর, প্রতিপক্ষের বুকে গুলি পর্যন্ত করছেন, সেখানে আলালের এমন শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসার দাবি রাখে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনী জয়নাল হাজারীর সময় সারা দেশের লেবানন হিসেবে পরিচিত ছিল।

নিজাম হাজারীর সময় নির্বাচনগুলো ‘ফেনী স্টাইল’ হিসেবে সারা দেশে পরিচিত ছিল। এখন আমরা পরিবর্তিত যুগে এসে প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি। ফেনীর মানুষ প্রতিবাদকে ভিন্নভাবে প্রকাশ করলেও তা দেশের মানুষ গ্রহণ করেছে। আমি চাই, এই প্রতিবাদের মাধ্যমে ফেনী-২ আসনটি পুনর্বিবেচনা করা হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ফেনী-২ আসনটি রিভিউ করুন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   মনোনয়ন   ক্রিকেট   আম্পায়ার   বিএনপি নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close