বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীর হয়ে লড়াইয়ে গোপালগঞ্জের তরুণ নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম আপডেট: ০৭.১১.২০২৫ ১০:০৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) জঙ্গি গোষ্ঠীর হয়ে লড়াই করতে গিয়ে গোপালগঞ্জের রতন ঢালী নিহত হয়েছেন। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তার মৃত্যু ঘটে। ওই অভিযানে একইসাথে ফয়সাল হোসেন (২২) নামে আরেক বাংলাদেশিও নিহত হয়েছেন।

নিহত রতন ঢালী নামে ওই তরুণ প্রায় ১৮ মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন বলে অভিযোগ রতনের পরিবারের।

নিহত রতন ঢালী (২৪) মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের হরিচরপুর গ্রামের আনোয়ার ঢালীর মেজো ছেলে। রতনের বাবা পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স (সিটিটিসি) ইউনিটের পুলিশ সুপার রওশন সাদিয়া আফরোজ ও মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রতন ও ফয়সাল গত বছরের ২৭ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে তারা অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে যান, যেখানে তারা টিটিপিতে যোগ দেন। দুজনই এর আগে ঢাকার একটি ইজামা সেন্টারে কাজ করতেন।

রতনের পরিবার জানিয়েছে, রতন শেষবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ২০২৪ সালের এপ্রিল মাসে। তখন রতন পরিবারকে জানান, ভারতের দিল্লি আছেন, শিগগিরই দুবাই যাবেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত রতন ঢালীর গ্রামের বাড়িতে যান সংবাদকর্মীরা। বাড়িতে গিয়ে দেখা মেলে রতনের বাবা আনোয়ার ঢালী ও মা সেলিনা বেগমের। তবে তারা এখনো জানেন না ছেলে বেঁচে আছেন, না মারা গেছেন।

রতনের মা সেলিনা বেগম বলেন, ২০২৪ সালের রোজার ঈদে শেষবার রতন ভিডিও কল দিয়েছিল। তখন রতন বলেছিল, ‘মা, আমি দুবাই যাচ্ছি। আমি এখন দিল্লিতে আছি। তখন আমি জানতে চাইছিলাম টাকা পেলি কোথায়? তখন রতন বলেছিল, যেখানে কাজ করি, তারাই টাকার ব্যবস্থা করে দিয়েছেন। পরে অনেক দিন পর একবার অন্য একজনের ফোন দিয়ে কল দিয়েছিল। বলেছিল, ‘আমার ফোন পানিতে পড়ে গেছে।’ ওইদিন আমি অসুস্থ ছিলাম জেনে আমাকে ১০ হাজার টাকা দিয়েছিল। এরপর আর তার সঙ্গে কথা হয়নি।

রতনের বাবা আনোয়ার ঢালী বলেন, রতন যাওয়ার কয়েক মাস আগে বাড়িতে এসেছিল। তখন সে তার ছবি ও জন্মনিবন্ধনসহ কাগজপত্র নিয়ে নেয় এবং বলে দুবাই যাওয়ার জন্য তার এগুলো প্রয়োজন। যে তাকে পাঠাচ্ছিল, আমি তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু রতন বলেছিল, এতে তার দুবাই যাওয়ায় সমস্যা হবে। এরপর একবার কথা হয়েছিল। পরে, পুলিশ তাকে খুঁজতে দুবার বাড়িতে এসেছিল।

তিনি আরও বলেন, রতন ক্লাস সিক্স পর্যন্ত পড়ালেখা করেছে। এরপর মোবাইল সার্ভিসিংয়ের কাজ করত। পরে ঢাকার একটি ইজামা সেন্টারে কাজ শুরু করে। মোবাইল সার্ভিসের কাজ করার সময় রতন ভালো ছিল। পরে কেমন জানি বদলে যেতে শুরু করে।

গোয়েন্দা সূত্র জানায়, চলতি বছরের ২৭ এপ্রিল পাকিস্তানের ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী ৫৪ জন টিটিপি যোদ্ধাকে হত্যা করার পর তদন্ত শুরু করে। নিহতদের মধ্যে একজন ছিলেন সাভারের আহমেদ জুবায়ের, পরিচিত যুবরাজ নামে। তদন্তে আরও জানা যায়, রতন ঢালী ও ফয়সাল হোসেন নামে আরও দুই বাংলাদেশি টিটিপিতে যোগ দিয়েছিলেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   লড়াই   গোপালগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close