বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনলাইনে আর্থিক প্রতারণা: পুলিশি সতর্কতা ও আইনি পদক্ষেপের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সরকারের শীর্ষ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে অনলাইনে আর্থিক প্রতারণা বাড়ায় সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ জানায়, এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কারণ নেই।

পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইন প্রতারক চক্রকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের প্রতারণায় জড়িত যে কাউকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  অনলাইন   পুলিশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close