| শিরোনাম: |

যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোহানুর রহমান সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।
আহত সোহান জানান, রাত সাড়ে ৭টার দিকে তিনি আশ্রম রোডের তুহিন নামের এক ব্যক্তির ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন। এসময় রাতিন (২১) নামে এক যুবক হঠাৎ করে তাকে ছুরি দিয়ে আক্রমণ করে। এক পর্যায়ে পেটের নিচের অংশে ছুরিকাঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনাটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ