বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
ঢাবি শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ছাত্রদল কর্মীর
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:২২ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ৮:৩১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুঁইয়া মোনামীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট যেন থামছেই না। এবার সে তালিকায় যুক্ত হলো ঢাবির শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদলের কর্মী নাসির উদ্দীন সুমনের নাম।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফেসবুকে ভাঙা দাঁড়িপাল্লা হাতে এআই দিয়ে বানানো শিক্ষিকার আপত্তিকর ছবি পোস্ট করেন তিনি। 

সেটার ক্যাপশনে তিনি লিখেন, “এই সমস্ত জিনিস যারা বানায় তাদের প্রতি নিন্দা জানাই। আল্লাহ রাব্বুল আলামেন সমস্ত ফেতনা থেকে আমাদের হেফাজত করুন।” 

তবে ছবিটি নিয়ে তৈরি হয়েছে বিপুল সমালোচনা। এই পোস্টের মন্তব্যে ঢাবির বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. সাকিব বিশ্বাস বলেন, “পোস্টটা ডিলিট করো, নাছির। তুমি অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন ছেলে। তোমার এসব পোস্ট থেকে বিরত থাকা উচিত।”

এই বিষয়ে শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন বলেন, “তিনি আপনার ইউনিভার্সিটির টিচার।। আপনি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার পরেও যে এলাকার ছাপড়ি গুলোর মতো এগুলো পোস্ট করছেন, তা কতটুকু শোভা পায়।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “আপনার পরিবারের কাউকে নিয়ে এমনটা করতেন?”

এ বিষয়ে জানার জন্য নাসির উদ্দীন সুমনের নাম্বারে একাধিকবার কল দিয়ে ও খুদে বার্তা প্রেরণ করেও তার সাড়া পাওয়া যায়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শিক্ষিকা   মোনামী   ঢাবি   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close