প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি।
এবার তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।
বিএনপির ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে।
রুহুল কবির রিজভী বলেন, তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কাজ করেছে। সে আইনসম্মতভাবেই রাজনৈতিক দল গঠন করেছে এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে।
তিনি আরও বলেন, তারেক স্বাধীনতার স্বপক্ষে ও গণতন্ত্রের স্বার্থে কাজ করেছে। এসময় নির্বাচন কমিশনের কাছে তারেকের দলকে নিবন্ধনের আহ্বান জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/হিমেল