শাহরুখ খান। যাকে বলিউড কিং খান বলেও সম্মোধন করা হয়। বিশ্বজুড়ে যার রয়েছে হাজার হাজার ফলোয়ার।
গত রবিবার (২ নভেম্বর) ছিল বলিউড বাদশা শাহরুখ খান-এর ৬০তম জন্মদিন। সে উপলক্ষে প্রায় সারা বিশ্ব থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন কিং খান।
যারা নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সকলকেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দিয়েছেন শাহরুখ খান। মেয়ে সুহানা খানও সেই কাজ করেছিলেন, কিন্তু সেখানেই যেন আদরের মোড়ক যেন পরিণত হলো শাসনে!
তবে জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানাতে সুহানা খান বেছে নিয়েছিলেন এক মিষ্টি মুহূর্ত। তিনি দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। একটি কাপে লেখা ছিল ‘কিং’ অর্থাৎ রাজা (শাহরুখ খান), আর অন্যটিতে লেখা ‘রাজার রাজকন্যা’ (সুহানা)।
নিজের নয়নের মণির এমন ভালোবাসাপূর্ণ বার্তায় শাহরুখের মন ভরলেও, বাবার স্বভাবসুলভ চিন্তা আর থেমে থাকেনি। সুহানার পোস্টে ধন্যবাদ জানাতে গিয়ে শাহরুখ লেখেন, “ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনও ছোটই আছো।”
এদিকে বাবা মেয়ের এমন খুনসুটিতে বেশ সরব হয়ে উঠেন নেটিজেনরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে। এক নেটিজেন তো বলেছেন, “বাবাদের কাছে সন্তানরা কখনই বড় হয় না।”