বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
সহকারী শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জবি সংগীত বিভাগের মানববন্ধন
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ৭:১০ PM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তে গভীর হতাশা, উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। 

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিভাগের শিক্ষকবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “গত ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা ২০২৫’ অনুযায়ী সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তাব দেওয়া হলেও পরবর্তীতে সেই দুটি পদ বাতিল করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

বিবৃতিতে তারা আরো বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সংগীত ও শারীরিক শিক্ষা অপরিহার্য। এই দুটি বিষয় শিক্ষার্থীদের মনন, সৃজনশীলতা, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তা সত্ত্বেও এ পদ বাতিল করা অন্তর্ভুক্তিমূলক ও মানবিক শিক্ষার ধারণার পরিপন্থি।”

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. অনিমা রায় বলেন, “প্রাথমিক স্তরে সংগীত শিক্ষা কেবল বিনোদন নয়, এটি শিশুর মনন, মানসিক ভারসাম্য ও সৃজনশীল বিকাশের অন্যতম মাধ্যম। সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীলতার বিকাশে বাধা সৃষ্টি করবে। আমরা সরকারকে অনুরোধ করছি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ পুনর্বহাল করার জন্য।”

প্রতিবাদে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী শ্রাবণী ব্যানার্জি (১৯তম আবর্তন) বলেন, “শিক্ষক নিয়োগের খবরটা শোনার পর সংগীত বিভাগে পড়াশোনা করার একটা ইতিবাচক দিক মনে করতে শুরু করেছিলাম। কিন্তু নিয়োগ বাতিল হওয়ার খবর শুনে সেটা এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।”

শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ পুনর্বহালের মাধ্যমে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের এই দাবিকে তারা পূর্ণ সমর্থন জানাচ্ছেন।”

এদিন অনুষ্ঠানে সংগীত বিভাগের অন্যান্য সহকারী অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগীত বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরাও অংশ নেন এবং তারা বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন। সমাবেশ শেষে শান্ত চত্বর এলাকায় বক্তব্য পর্ব শেষে শিক্ষার্থীরা ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’- এই রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। এরপর তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রতীকী র‍্যালি করেন। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সহকারী   শিক্ষক   জবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close