বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লালমনিরহাটে বিষ প্রয়োগে কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ
‎জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম
কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ

কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ

লালমনিরহাটে বিষ প্রয়োগে এক কৃষকের ধান ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ‎এ ঘটনায় লালমনিরহাটের আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের সহ ন্যায় বিচার পেতে লালমনিরহাট জেলা প্রশাসক, কৃষি অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানান ভুক্তভোগী কৃষক মোঃ সফিয়ার রহমান। 
‎অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়,লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরাজী দেওডোবা গ্রামের মৃত.আজগার আলীর ছেলে সফিয়ার রহমান (৫০) প্রতিবেশি শাখাতুল হুদা (ভাদু মাস্টার) এর নিকট থেকে ৩৯ শতক জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেন। যা অভিযুক্ত একই গ্রামের মৃত.বছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম অপি (৪০) ওই জমিটি বর্গা চাষে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, জমির মালিক ক্ষতিগ্রস্ত  কৃষক সফিয়ার রহমানকে বর্গা দিলে রফিকুল ইসলাম অপির চক্ষুশুল হলে গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে কীটনাশক স্প্রে করে সে এমন ঘটনা ঘটায় বলে জানান,ভুক্তভোগী সফিয়ার রহমান সহ স্থানীয় কবিনুর ইসলাম ও অনন্যরা। 

‎সরেজমিনে গিয়ে আরো জানা যায়,অভিযুক্ত রফিকুল ইসলাম অপির ভাই আজিজুল ইসলাম (৩৫) অভিযোগ করে বলেন,একই ভাবে বিষ প্রয়োগ করে আমার ধানেরক্ষেত পুরিয়ে দেওয়া হয়েছে।

‎তবে,কে বা কাহারা করেছে আমি তা জানিনা। 
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশি বলেন,রফিকুল ইসলাম অপির বিরুদ্ধে এর আগেও মানুষের তামাক ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছিলো। যা স্থানীয়রা জানেন। এ সময় ক্ষতিগ্রস্থ কৃষক সফিয়ার রহমান আক্ষেপ করে বলেন,মানুষের সাথে মানুষের শত্রুতা থাকলে প্রতিশোধ নেওয়ার অনেক কায়দা থাকতে পারে। তাই বলে, ক্ষেতের ফসলের সাথে শত্রুতা  করা ঠিক না। আমি ক্ষতিগ্রস্ত একজন সাধারণ কৃষক হয়ে এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে আইনের আওতায় আনার অনুরোধ  জানাচ্ছি। 
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম অপির সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা এবং ভিত্তিহীন। আমাকে ফাঁসাতে কেউ চক্রান্ত করছে। 
‎বিষয়টি নিয়ে আদিতমারী উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক এর সাথে কথা বললে তিনি বলেন, সফিয়ার রহমান নামে একজন কৃষক আমার দপ্তরে অভিযোগ  জানিয়েছেন। এর প্রেক্ষিতে, আমার কর্মকর্তা ওই জমি পরিদর্শন করেছেন। আর ওই ক্ষতিগ্রস্ত কৃষককে গম অথবা সরিষার বীজ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন এ কর্মকর্তা। 
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   বিষ প্রয়োগ   কৃষক   ধান ক্ষেত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close