বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:২৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ১০ বছরের ভেতর ক্ষমতায় যেতে চায় দলটি। সেটা করতে না পারলে রাজনীতিই ছেড়ে দেবে এনসিপি। 

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব।”

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বদের গঠিত রাজনৈতিক দল এনসিপি রাজনীতিতে এসেছে দীর্ঘমেয়াদী চিন্তা। রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত। এখানে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই নেমেছি।”

জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা তো অনেকদূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে ১৫-২০ বছরে যেই জায়গায় পৌঁছায় বা ১০ বছরে; আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি। এই কারণে আমি ১০ বছর বলছি। কারণ গণভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে।”

জনগণকে ক্ষমতায়িত করতে চাই উল্লেখ করে নাহিদ বলেন, “১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করব না। ১০ বছরের এই টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই।”

উল্লেখ্য, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম নির্বাচনেই ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   নাহিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close