বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করা হলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব হবে      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ বাতিলে ঢাবিতে প্রতিবাদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:২১ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত ও সংস্কৃতি বিষয়ক বিভাগ গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা সঙ্গীত সাহিত্য সংস্কৃতিকে ঐতিহ্য এবং প্রেরণার উৎস উল্লেখ করে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪শের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে দেশাত্মবোধক গান এবং সংস্কৃতিক মঞ্চস্থ নাটকের মাধ্যমেও আমরা প্রতিবাদ করেছি এবং অনুপ্রেরণা পেয়েছি।

ঢাবির সংগীত বিভাগের শিক্ষক ড. তপন কুমার সরকার বলেন, শুধু ধর্ম দিয়ে রাষ্ট্র চলতে পারে না এবং সাহিত্য সংস্কৃতি কখনোই ধর্মের প্রতিবন্ধকতা নয়। 

ঢাবির সংগীত বিভাগের শিক্ষার্থী অহি বলেন, আমাদের অনেকেই আছে যারা শিক্ষকতা পেশাকে পছন্দ করে, প্রাথমিক শিক্ষক নিয়োগে সংগীত এবং শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাতিলের কারণে আমাদের বিশাল একটা অংশ চাকরির বাজার থেকে ছিটকে পড়ছে। সংস্কৃতি হলো দীর্ঘ সময় চর্চার মাধ্যমে বিকশিত হয় বা ছড়িয়ে পড়ে। তাই নিঃসন্দেহে প্রাথমিক শিক্ষায় এটা সংযোজন অতীব গুরুত্বপূর্ণ। 

প্রসঙ্গত, সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেয়া হয়েছে।  গত রোববার (২ নভেম্বর) সংশোধিত বিধিমালা গেজেট প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক   সংগীত   ঢাবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close