মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে প্রতিদিনই সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠনের নানা কর্মসূচি পালিত হয়।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, চলুন জেনে নেয়া যাক।

বিএনপি

দুপুর আড়াইটায় যশোর টাউন হল ময়দানে প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আলোচক থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
সন্ধ্যা ৬টায় ইন্জিনিয়ারিং ইনিস্টিউট সেমিনার হলে এ্যাব’র আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
 
বিকেল ৪টায় ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে আইনজীবীদের উদ্যোগে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচি পালন করা হবে। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল  থেকে এ কর্মসূচি শুরু হয়ে সিটি কলেজ এর সামনে গিয়ে শেষ হবে। কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
 
বিকেল ৩টায় ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হকের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি পল্লবী ১২ নম্বরের বিআরটিসি বাস ডিপো (আবেশ হোটেল) থেকে শুরু করে ১০ নম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টার হয়ে ডানে যেয়ে ৬ নম্বর বাজার হয়ে চলন্তিকার মোড় হয়ে আরামবাগ ও আবাসিক মোড় দিয়ে রুপনগর টিনশেড হয়ে ঘরোয়ার মোড়ে এসে শেষ হবে।
 
৮ দলের স্মারকলিপি

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, সংশোধিত আরপিও অক্ষুন্ন রাখা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টায় প্রধান উপদেষ্টা বরবার স্বারকলিপি দেবে আন্দোলনরত আটদল। আগে পল্টন মোড়ে জমায়েত অনুষ্ঠিত হবে।
 
শীতকালীন বইমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোগে আগামী ৬-৯ নভেম্বর টিএসসির পায়রা চত্বরে আয়োজিত হতে যাচ্ছে শীতকালীন বইমেলা ২০২৫। সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
 
সংবাদ সম্মেলন

ডা. জাকির নায়েকের দেশে আসা না আসা নিয়ে নিয়ে নানান প্রশ্ন ইতোমধ্যে জনমনে তৈরি হয়েছে। এ নিয়ে বিকেল ৩টায় হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।
 
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

সকাল ১০টায় নির্বাচন কমিশন কর্তৃক জকসুর তফসিল ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
 
এনসিপি

নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিকেল ৫টায় বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। এতে উপস্থিত থাকবেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ডা. তাসনিম জারা। 


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close